Shop
Filter by price
Product categories
- কম্বো প্যাকেজ 22
- কাস্ট আয়রন তাওয়া 13
- কৃষি পণ্য 29
- কোরবানী পণ্য 27
- নাইফ সেট 14
- ফ্যামিলি মার্ট 116
- সকল পন্য দেখুন 139
- স্মার্ট বটি কালেকশন 23
Showing 1–20 of 97 results
কিচেন ক্লিনার স্প্রে কম্বো (২ পিস)
এটা হচ্ছে কিচেন স্প্রে। 500ml
রান্নাঘরের চুলায় বা পাতিলের লেগে থাকা তেল-চিটচিটে ও কালচে দাগ খুব সহজেই পরিষ্কার করতে পারবেন।
ব্যবহার করার আগে স্প্রে তা ভালো ভাবে জাঁকিয়ে নিন। তারপর স্প্রে করুণ, স্প্রে করার পর ৫/১০ মিনিট পর একটা ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলে সহজেই পরিস্কার হয়ে যাবে।
গার্ডেনিং স্প্রে বোতল
এটি সাধারণত বাগানে গাছে পানি বা ঔষধ স্প্রে করতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত হয়।
-
গাছপালার যত্ন ও বাগান: গাছে কুয়াশার মতো পানি ছিটানো, তরল সার কিংবা কীটনাশক/বালাইনাশক স্প্রে করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়।
-
পরিষ্কার-পরিচ্ছন্নতা: জানালা বা গাড়ির গ্লাস, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র পরিষ্কার করার সময় সাবান পানি বা লিকুইড ক্লিনার স্প্রে করতে এটি খুবই কার্যকরী।
-
জীবাণুনাশক ছিটানো: বাসাবাড়ি বা কর্মক্ষেত্রে স্যানিটাইজার বা ডিসইনফেক্ট্যান্ট স্প্রে করা।
ধারণক্ষমতা ২ লিটার (২০০০ মিলি)
প্রিমিয়াম ডিশ অ্যান্ড গ্লাস হোল্ডার
রান্নাঘর বা ডাইনিং এর সৌন্দর্য বাড়াতে এবং থালা-বাসন গুছিয়ে রাখতে এটি একটি প্রিমিয়াম ভিন্টেজ লুকিং অর্গানাইজার। মাঝখানের কাঠের স্লিট বা খাঁজগুলোতে ছোট-বড় বিভিন্ন সাইজের প্লেট, থালা বা ডিশ খুব সুন্দরভাবে খাড়া করে সাজিয়ে রাখা যায়। দুই পাশের খাড়া কাঠের পিন বা স্ট্যান্ডগুলোতে উল্টো করে কাঁচের গ্লাস, মগ বা চায়ের কাপ ঝুলিয়ে শুকানো এবং রাখা যায়। উন্নত লেকার পলিশ করা। মেহগনি সারি কাঠ দিয়ে তৈরি হওয়ায় এটি ভেজা থালা-বাসনের পানি সহজে ঝরিয়ে নেয় এবং রান্নাঘর বা ডাইনিং রাখে একদম পরিচ্ছন্ন।
- লম্বাঃ ২২”
- চওড়াঃ ১৭”
প্রিমিয়াম বসার জলচৌকি
মেঝেতে বসে খাবার খাওয়া, রান্নাঘরের কাজ বা বটি দিয়ে তরকারি কাটার সময় আরামদায়ক আসন হিসেবে এটি ব্যবহার করতে পারবেন। ড্রয়িং রুম বা বারান্দায় ইনডোর প্ল্যান্টের স্ট্যান্ড অথবা শোপিস রাখার ভিন্টেজ কর্নার পিস হিসেবে ঘর সাজাতে এটি দারুণ মানাবে।পূজা-পার্বণ, গায়ে হলুদ কিংবা যেকোনো পারিবারিক ধর্মীয় আচার-অনুষ্ঠানে আসন ও উপাচার রাখার কাজে এটি একটি অপরিহার্য পণ্য।
এটা মেহগুনি সাহারী কাঠের তৈরি, পানি লাগলে নষ্ট হবে না। কখনোই ঘুনে ধরবে না ১০০% গ্যারান্টি। নিশ্চিন্তে অনেক অনেক বছর ব্যাবহার করতে পারবেন।
- লম্বা ১৪ ইঞ্চি
- চওড়া ১০ ইঞ্চি
- উচ্চতা ১০ ইঞ্চি
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
মর্ডান কিচেন র্যাক
আপনার রান্নাঘরকে মডার্ন লুক দিতে ৩-তাকের মর্ডান কিচেন র্যাক টি নিতে পারেন। এটি তেল বা মসলার দাগ লাগলে সহজেই সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করা যায়। রান্নাঘরের হরেক রকমের ছোট-বড় মসলার কৌটা ও বয়াম ৩টি তাকে আলাদা আলাদাভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যাবে। প্লাস্টিক বা লোহার র্যাকের মতো এটি সহজে ভেঙে যায় না, জং ধরে না বা ওজনের কারণে হেলে পড়ে না। প্রতিদিন রান্নায় যেসব উপাদান (যেমন: লবণ, হলুদের গুঁড়ো, তেলের বোতল) বারবার প্রয়োজন হয়, সেগুলো চুলার পাশে হাতের নাগালে সাজিয়ে রাখা যায় দ্রুত রান্নার সুবিধা। এর গ্লসি ও চকচকে ফিনিশিং রান্নাঘরের সৌন্দর্য এক নিমেষেই বাড়িয়ে দেয়।
লম্বাঃ ২২”
চওড়াঃ ১৯”
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
সবজি ছোলার পিলারিং ছুরি
এটি আলু, পটল, শসা, গাজর, লাউ বা আপেলের মতো সবজি ও ফলের খোসা সহজে ছাড়ানোর জন্য ব্যবহার করবেন ।
লম্বাঃ ৯”
স্টার ডাল ঘুটনি
রান্নাঘরের একটি অত্যন্ত পরিচিত এবং দরকারী দেশীয় টুল। এটি অনেক বেশি টেকসই, আধুনিক এবং হাইজেনিক। এর মজবুত মেটাল বডি এবং মাথার চমৎকার স্টার ডিজাইন ডাল বা যেকোনো খাবারকে খুব দ্রুত মসৃণ করতে সাহায্য করবে।
মজবুত প্লাস্টিক হাতলের কারনে এটা পিছলে যাবে না এবং দীর্ঘক্ষণ ব্যবহারে হাতে কোনো ব্যথা বা ফোস্কা পড়বে না।
লম্বা হাতল সহঃ ১৫”
হাতলঃ ৫”
স্টেইনলেস স্টিল বাটি ও স্লাইসার সেট
একটি সেটেই পাবেন রান্নাঘরের ৩টি ভিন্ন ও জরুরি কাজের সমাধান! প্রিমিয়াম কোয়ালিটির এই স্টেইনলেস স্টিল সেটটি আপনার প্রতিদিনের রান্নার সময় বাঁচাবে এবং কাজকে করবে একদম সহজ ও ঝকঝকে। ৩টি পাত্র একটির ভেতর আরেকটি সুন্দরভাবে ঢুকে থাকে, তাই রান্নাঘরে বাড়তি জায়গা নষ্ট হয় না।
-
১. মাল্টি-ফাংশনাল স্লাইসার ঢাকনা (সবজি কাটার জন্য): ঢাকনাটিতে রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেড ও গ্রেটার। আলু, গাজর, শসা বা যেকোনো সবজি খুব দ্রুত চিপস সাইজ, মিহি কুচি বা সালাদ আকারে কাটতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, সবজি কাটার সাথে সাথে তা সরাসরি নিচের বাতিতেই জমা হয়, বাইরে ছিটকে পড়ে ঘর নোংরা হয় না।
-
২. ছিদ্রযুক্ত ছাঁকনি/চালনি (পানি ঝরানোর জন্য): মাঝের এই পাত্রটি দিয়ে চাল, ডাল, সবজি বা ফল ধুয়ে খুব সহজে ও দ্রুত পানি ঝরিয়ে নেওয়া যায়। এছাড়া গরম ভাতের মাড় (ফ্যান) ঝরানোর জন্যও এটি অত্যন্ত নিরাপদ ও কার্যকরী।
৩. ডিপ মিক্সিং বাটি (খাবার মাখানো ও রাখার জন্য): নিচের চওড়া ও গভীর বাটিটি আটা-ময়দা খামির করা, সালাদ মিক্স করা, বা ধোয়া সবজি জলছাপ ছাড়া সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য পারফেক্ট। এটি দেখতে এতটাই সুন্দর যে সরাসরি ডাইনিং টেবিলে খাবার পরিবেশনও করতে পারবেন।
লম্বাঃ ১০”+
ওজনঃ ৬৩০ গ্রাম +
স্টেইনলেস স্টিলের রুটি বেলন সেট
প্রতিদিন সকালে রুটি বা পরোটা বেলার ঝামেলা কমাতে এবং রান্নাঘরে একটি আধুনিক ছোঁয়া আনতে নিয়ে এলাম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের রুটি বেলন সেট। এটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারে তেমনই আরামদায়ক ও দীর্ঘস্থায়ী।
- এই ফুড-গ্রেড স্টিল সেটে কোনো ধরনের জীবাণু বা ছত্রাক জমার সুযোগ নেই।
- এর সারফেস অত্যন্ত নিখুঁত ও মসৃণ হওয়ায় আটার খামির বা ডো পিঁড়িতে আটকে যায় না। ফলে খুব অল্প পরিশ্রমেই গোল গোল রুটি, পরোটা বা লুচি তৈরি করা যাবে।
- রুটি বানানো শেষে জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে নিলেই এটি মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায়। বাড়তি কোনো ঘষাঘষির প্রয়োজন হয় না এবং দ্রুত শুকিয়ে যায়।
- উচ্চ মানের হেভি-ডিউটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় এটি হাত থেকে পড়ে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া বা বেঁকে যাওয়ার কোনো ভয় নেই। একবার কিনলে আজীবন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
- গোল ১০” (রুটি হবে ১০” সাইজের)
- বেলন ১৬”
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (ছোট সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ ৪”
চওড়াঃ ৪” ,
ডিপঃ ২.৫” (১৮০ml)
ওজনঃ ১ কেজি +
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (বড় সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ ৬”
চওড়াঃ ৫.৫” ,
ডিপঃ৪” (৩৫০+ml)
ওজনঃ ২ কেজি ৬০০ গ্রাম+
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (মাজারি সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ৪.৫”
চওড়াঃ ৫” ,
ডিপঃ৩” (২৫০ml)
ওজনঃ ১ কেজি ৮০০ গ্রাম+
লাক্সারি সার্ভিং ট্রে
লাক্সারি সার্ভিং ট্রে ডাইনিং এবং লিভিং রুমে খাবার পরিবেশনের পাশাপাশি ঘর সাজানোর কাজেও ব্যবহার করতে পারবেন। ড্রয়িংরুমে আগত বিশেষ অতিথিদের সামনে চা, কফি, বিস্কুট বা যে কোন নাস্তা একসাথে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন।
হাতলগুলো গোলাকার ও একটু উঁচু করে তৈরি, তাই ভারী কাঁচের গ্লাস বা বাটি রাখার পরও ট্রেটি তুলতে আঙুলে কোনো বাড়তি চাপ লাগেবে না।
এটা মেহগুনি সাহারী কাঠের তৈরি, পানি লাগলে নষ্ট হবে না। কখনোই ঘুনে ধরবে না ১০০% গ্যারান্টি। নিশ্চিন্তে অনেক অনেক বছর ব্যাবহার করতে পারবেন।
হাতল সহ লম্বাঃ ২০”
চওড়াঃ ১৩”
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
রয়েল রোটএবেল গ্লাস হোল্ডার
-
- এটি মূলত গ্লাস, মগ বা কাপ সুন্দরভাবে সাজিয়ে রাখার একটি স্ট্যান্ড। এতে ৬টি গ্লাস রাখতে পারবেন।
- গ্লাস ধোয়ার পর এতে উল্টো করে রাখলে সহজেই পানি ঝরে যায় এবং গ্লাস দ্রুত শুকায়, যা একে হাইজেনিক রাখতে সাহায্য করে।
- এর প্রিমিয়াম ফিনিশ এবং ইউনিক ডিজাইন ডাইনিং টেবিল বা কিচেনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
- এটা ৩৬০ ডিগ্রি ঘুরানো যায়।
কিচেন লাইটার
কিচেন লাইটারের সবচেয়ে বড় কাজ হলো গ্যাস সিলিন্ডার বা লাইনের গ্যাসের চুলা জ্বালানো।এর লম্বা বডি বা পাইপের কারণে আগুনের শিখা হাত থেকে অনেক দূরে থাকে, ফলে হাত পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ম্যাচ বা সাধারণ লাইটারের চেয়ে অনেক গুণ নিরাপদ, বিশেষ করে নতুন রাঁধুনি বা বয়স্কদের জন্য।এটি একবার কিনলে বছরের পর বছর অনায়াসে চলে যায়, যা প্রতিদিন ম্যাচ কাঠি ব্যবহারের খরচ বাঁচায়।
লম্বাঃ ৭”+
টেইলরিং কেঁচি
এটা পেশাদার দর্জি এবং ঘরোয়া সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। এই কেঁচিটা সাধারণত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়, যা একাধিক স্তরের কাপড় সহজে এবং নিখুঁতভাবে কাটতে পারে।
লম্বাঃ ১০”
ক্ল্যাসি সার্ভিং ট্রে
মেহমান বা পরিবারের সদস্যদের সামনে চা, কফি, জুস, নাস্তা বা দুপুরের খাবার একসঙ্গে সুন্দর ও মার্জিত উপায়ে পরিবেশন করার জন্য এটি ব্যবহার করতে পারবেন।দুই পাশে মজবুত হাতল বা হ্যান্ডেল থাকায় কাপ-পিরিচ, গ্লাস বা বাটি হাত থেকে পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি ছাড়াই রান্নাঘর থেকে ড্রয়িং রুম বা ডাইনিং টেবিলে সহজে নিয়ে যাওয়া যাবে।
এটা মেহগুনি সাহারী কাঠের তৈরি, পানি লাগলে নষ্ট হবে না। কখনোই ঘুনে ধরবে না ১০০% গ্যারান্টি। নিশ্চিন্তে অনেক অনেক বছর ব্যাবহার করতে পারবেন।
লম্বাঃ ১৮”
চওড়াঃ ১৩”
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
নন-ড্রাস্টেবল হামানদিস্তা ( বড় সাইজ )
বড় সাইজের নন-ড্রাস্টেবল হামানদিস্তা বেশি (500ml) পরিমাণে মশলা বা ভারী কাজের জন্য উপযুক্ত।
-
এটি অ্যালুমিনিয়াম (Aluminum) দিয়ে তৈরি একটি হামানদিস্তা।
- বড় সাইজের এই হামানদিস্তাটি তাদের জন্য যারা প্রতিদিনের রান্নায় একটু বেশি পরিমাণে আদা-রসুন বা মশলা ব্যবহার করেন। এটি যেমন মজবুত, তেমনি কিচেনের সৌন্দর্য বাড়াতেও অতুলনীয়।
- এটার সাইজ
- চওড়া ৫”,
- ডিপঃ ৫”,
- রাউন্ড ১৫”
- লম্বাঃ ৭”
ওজনঃ ১ কেজি ৭০০ গ্রাম
স্টিলের প্রিমিয়াম কিচেন নাইফ
এই ছুরি টা স্টেইনলেস স্টিলের তৈরি। এটা দিয়ে শাকসবজি, ফল, মাছ, মাংস সব কিছু সন্দর ভাবে কাটিং বা স্লাইচ করতে পারবেন। এটা স্টেইনলেস স্টিলের তৈরি হওয়াতে এটার ধার একবারে তীক্ষ্ণ, আর এটার হাতল টাও প্রিমিয়াম যার ফলে ধরতেও অসুবিধা হয় না।
লম্বাঃ ৯’+
নিনজা ফ্রুট নাইফ
(Made in Brazil)
এর বিশেষ খাঁজকাটা ব্লেড টমেটো, লেবু বা যেকোনো নরম ফল ও সবজিকে থেঁতলে না ফেলে মাখনের মতো নিখুঁত স্লাইস করে। পিচ্ছিল বা শক্ত চামড়ার ফল কাটার সময় ব্লেডটি পিছলে যায় না, ফলে রান্নাঘরে সালাদ তৈরি বা ডেকোরেশনের কাজ করা যায় নিনজার মতো দ্রুত ও নিরাপদে।
লম্বাঃ ৯”+