সকল পন্য
Filter by price
Product categories
- কম্বো প্যাকেজ 23
- কাস্ট আয়রন তাওয়া 13
- কৃষি পণ্য 37
- কোরবানী পণ্য 28
- নাইফ সেট 17
- ফ্যামিলি মার্ট 138
- সকল পন্য 167
- স্মার্ট বটি কালেকশন 27
Recently Viewed Products
Showing 41–60 of 167 results
স্টেইনলেস স্টিল বাটি ও স্লাইসার সেট
একটি সেটেই পাবেন রান্নাঘরের ৩টি ভিন্ন ও জরুরি কাজের সমাধান! প্রিমিয়াম কোয়ালিটির এই স্টেইনলেস স্টিল সেটটি আপনার প্রতিদিনের রান্নার সময় বাঁচাবে এবং কাজকে করবে একদম সহজ ও ঝকঝকে। ৩টি পাত্র একটির ভেতর আরেকটি সুন্দরভাবে ঢুকে থাকে, তাই রান্নাঘরে বাড়তি জায়গা নষ্ট হয় না।
-
১. মাল্টি-ফাংশনাল স্লাইসার ঢাকনা (সবজি কাটার জন্য): ঢাকনাটিতে রয়েছে বিভিন্ন ডিজাইনের ব্লেড ও গ্রেটার। আলু, গাজর, শসা বা যেকোনো সবজি খুব দ্রুত চিপস সাইজ, মিহি কুচি বা সালাদ আকারে কাটতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, সবজি কাটার সাথে সাথে তা সরাসরি নিচের বাতিতেই জমা হয়, বাইরে ছিটকে পড়ে ঘর নোংরা হয় না।
-
২. ছিদ্রযুক্ত ছাঁকনি/চালনি (পানি ঝরানোর জন্য): মাঝের এই পাত্রটি দিয়ে চাল, ডাল, সবজি বা ফল ধুয়ে খুব সহজে ও দ্রুত পানি ঝরিয়ে নেওয়া যায়। এছাড়া গরম ভাতের মাড় (ফ্যান) ঝরানোর জন্যও এটি অত্যন্ত নিরাপদ ও কার্যকরী।
৩. ডিপ মিক্সিং বাটি (খাবার মাখানো ও রাখার জন্য): নিচের চওড়া ও গভীর বাটিটি আটা-ময়দা খামির করা, সালাদ মিক্স করা, বা ধোয়া সবজি জলছাপ ছাড়া সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য পারফেক্ট। এটি দেখতে এতটাই সুন্দর যে সরাসরি ডাইনিং টেবিলে খাবার পরিবেশনও করতে পারবেন।
লম্বাঃ ১০”+
ওজনঃ ৬৩০ গ্রাম +
স্টেইনলেস স্টিলের রুটি বেলন সেট
প্রতিদিন সকালে রুটি বা পরোটা বেলার ঝামেলা কমাতে এবং রান্নাঘরে একটি আধুনিক ছোঁয়া আনতে নিয়ে এলাম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের রুটি বেলন সেট। এটি দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারে তেমনই আরামদায়ক ও দীর্ঘস্থায়ী।
- এই ফুড-গ্রেড স্টিল সেটে কোনো ধরনের জীবাণু বা ছত্রাক জমার সুযোগ নেই।
- এর সারফেস অত্যন্ত নিখুঁত ও মসৃণ হওয়ায় আটার খামির বা ডো পিঁড়িতে আটকে যায় না। ফলে খুব অল্প পরিশ্রমেই গোল গোল রুটি, পরোটা বা লুচি তৈরি করা যাবে।
- রুটি বানানো শেষে জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে নিলেই এটি মুহূর্তের মধ্যে পরিষ্কার হয়ে যায়। বাড়তি কোনো ঘষাঘষির প্রয়োজন হয় না এবং দ্রুত শুকিয়ে যায়।
- উচ্চ মানের হেভি-ডিউটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় এটি হাত থেকে পড়ে ভেঙে যাওয়া, ফেটে যাওয়া বা বেঁকে যাওয়ার কোনো ভয় নেই। একবার কিনলে আজীবন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।
- গোল ১০” (রুটি হবে ১০” সাইজের)
- বেলন ১৬”
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (ছোট সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ ৪”
চওড়াঃ ৪” ,
ডিপঃ ২.৫” (১৮০ml)
ওজনঃ ১ কেজি +
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (বড় সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ ৬”
চওড়াঃ ৫.৫” ,
ডিপঃ৪” (৩৫০+ml)
ওজনঃ ২ কেজি ৬০০ গ্রাম+
স্টেইনলেস স্টিলের হামানদিস্তা (মাজারি সাইজ)
এটা উচ্চমানের SUS304 স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, যার ফলে একদমই মরিচা ধরবে না। এর সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, যা মশলা গুঁড়ো করার সময় বাইরে ছিটকে পরবে না। মশলা, ভেষজ গাছড়া, রসুন, আদা এবং এমনকি ঔষধ গুঁড়ো করতে পারবেন খুব সহজেই।
লম্বাঃ৪.৫”
চওড়াঃ ৫” ,
ডিপঃ৩” (২৫০ml)
ওজনঃ ১ কেজি ৮০০ গ্রাম+
লাক্সারি সার্ভিং ট্রে
লাক্সারি সার্ভিং ট্রে ডাইনিং এবং লিভিং রুমে খাবার পরিবেশনের পাশাপাশি ঘর সাজানোর কাজেও ব্যবহার করতে পারবেন। ড্রয়িংরুমে আগত বিশেষ অতিথিদের সামনে চা, কফি, বিস্কুট বা যে কোন নাস্তা একসাথে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন।
হাতলগুলো গোলাকার ও একটু উঁচু করে তৈরি, তাই ভারী কাঁচের গ্লাস বা বাটি রাখার পরও ট্রেটি তুলতে আঙুলে কোনো বাড়তি চাপ লাগেবে না।
এটা মেহগুনি সাহারী কাঠের তৈরি, পানি লাগলে নষ্ট হবে না। কখনোই ঘুনে ধরবে না ১০০% গ্যারান্টি। নিশ্চিন্তে অনেক অনেক বছর ব্যাবহার করতে পারবেন।
হাতল সহ লম্বাঃ ২০”
চওড়াঃ ১৩”
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
রয়েল রোটএবেল গ্লাস হোল্ডার
-
- এটি মূলত গ্লাস, মগ বা কাপ সুন্দরভাবে সাজিয়ে রাখার একটি স্ট্যান্ড। এতে ৬টি গ্লাস রাখতে পারবেন।
- গ্লাস ধোয়ার পর এতে উল্টো করে রাখলে সহজেই পানি ঝরে যায় এবং গ্লাস দ্রুত শুকায়, যা একে হাইজেনিক রাখতে সাহায্য করে।
- এর প্রিমিয়াম ফিনিশ এবং ইউনিক ডিজাইন ডাইনিং টেবিল বা কিচেনের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয়।
- এটা ৩৬০ ডিগ্রি ঘুরানো যায়।
কিচেন লাইটার
কিচেন লাইটারের সবচেয়ে বড় কাজ হলো গ্যাস সিলিন্ডার বা লাইনের গ্যাসের চুলা জ্বালানো।এর লম্বা বডি বা পাইপের কারণে আগুনের শিখা হাত থেকে অনেক দূরে থাকে, ফলে হাত পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ম্যাচ বা সাধারণ লাইটারের চেয়ে অনেক গুণ নিরাপদ, বিশেষ করে নতুন রাঁধুনি বা বয়স্কদের জন্য।এটি একবার কিনলে বছরের পর বছর অনায়াসে চলে যায়, যা প্রতিদিন ম্যাচ কাঠি ব্যবহারের খরচ বাঁচায়।
লম্বাঃ ৭”+
টেইলরিং কেঁচি
এটা পেশাদার দর্জি এবং ঘরোয়া সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। এই কেঁচিটা সাধারণত স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হয়, যা একাধিক স্তরের কাপড় সহজে এবং নিখুঁতভাবে কাটতে পারে।
লম্বাঃ ১০”
ক্ল্যাসি সার্ভিং ট্রে
মেহমান বা পরিবারের সদস্যদের সামনে চা, কফি, জুস, নাস্তা বা দুপুরের খাবার একসঙ্গে সুন্দর ও মার্জিত উপায়ে পরিবেশন করার জন্য এটি ব্যবহার করতে পারবেন।দুই পাশে মজবুত হাতল বা হ্যান্ডেল থাকায় কাপ-পিরিচ, গ্লাস বা বাটি হাত থেকে পিছলে পড়ে যাওয়ার ঝুঁকি ছাড়াই রান্নাঘর থেকে ড্রয়িং রুম বা ডাইনিং টেবিলে সহজে নিয়ে যাওয়া যাবে।
এটা মেহগুনি সাহারী কাঠের তৈরি, পানি লাগলে নষ্ট হবে না। কখনোই ঘুনে ধরবে না ১০০% গ্যারান্টি। নিশ্চিন্তে অনেক অনেক বছর ব্যাবহার করতে পারবেন।
লম্বাঃ ১৮”
চওড়াঃ ১৩”
(সম্পুর্ন লেকার পলিশ +ওয়াটারপ্রুফ গ্লাস ফিনিশিং)
নন-ড্রাস্টেবল হামানদিস্তা ( বড় সাইজ )
বড় সাইজের নন-ড্রাস্টেবল হামানদিস্তা বেশি (500ml) পরিমাণে মশলা বা ভারী কাজের জন্য উপযুক্ত।
-
এটি অ্যালুমিনিয়াম (Aluminum) দিয়ে তৈরি একটি হামানদিস্তা।
- বড় সাইজের এই হামানদিস্তাটি তাদের জন্য যারা প্রতিদিনের রান্নায় একটু বেশি পরিমাণে আদা-রসুন বা মশলা ব্যবহার করেন। এটি যেমন মজবুত, তেমনি কিচেনের সৌন্দর্য বাড়াতেও অতুলনীয়।
- এটার সাইজ
- চওড়া ৫”,
- ডিপঃ ৪”+,
- রাউন্ড ১৫”
- লম্বাঃ ৫”+
ওজনঃ ১ কেজি ৭০০ গ্রাম
মাংস নরম করার ম্যাজিক হাতুড়ি
750৳মাংস নরম করার ম্যাজিক হাতুড়ি দিয়ে মাংস পিটিয়ে রান্না করলে মাংস ভেতর থেকে নরম, তুলতুলে এবং জুসি হয়। চিবানোর সময় কোনো টান বা শক্ত ভাব লাগে না।শুধু মাংসই নয়—রান্নাঘরে শক্ত আদা, রসুন, গোলমরিচ বা বরফ হালকা গুঁড়ো করার জরুরি কাজেও এটি ব্যবহার করা যাবে। সামান্য শক্তিতেই মাংস পারফেক্টলি টেন্ডারাইজ বা নরম করা যায়।
স্টিলের প্রিমিয়াম কিচেন নাইফ
এই ছুরি টা স্টেইনলেস স্টিলের তৈরি। এটা দিয়ে শাকসবজি, ফল, মাছ, মাংস সব কিছু সন্দর ভাবে কাটিং বা স্লাইচ করতে পারবেন। এটা স্টেইনলেস স্টিলের তৈরি হওয়াতে এটার ধার একবারে তীক্ষ্ণ, আর এটার হাতল টাও প্রিমিয়াম যার ফলে ধরতেও অসুবিধা হয় না।
লম্বাঃ ৯’+
নিনজা ফ্রুট নাইফ
(Made in Brazil)
এর বিশেষ খাঁজকাটা ব্লেড টমেটো, লেবু বা যেকোনো নরম ফল ও সবজিকে থেঁতলে না ফেলে মাখনের মতো নিখুঁত স্লাইস করে। পিচ্ছিল বা শক্ত চামড়ার ফল কাটার সময় ব্লেডটি পিছলে যায় না, ফলে রান্নাঘরে সালাদ তৈরি বা ডেকোরেশনের কাজ করা যায় নিনজার মতো দ্রুত ও নিরাপদে।
লম্বাঃ ৯”+
প্রিমিয়াম রানী বটি {2in1} কম্বো প্যাক
1,750৳(2-in-1)১১ইঞ্চি বড় সাইজের বঠি+নারিকেল কোরানি একসাথে।যখন যেটা প্রয়োজন সেটিং করে ব্যাবহার করতে পারবেন। রেঞ্জ দিয়ে খুব সহজে বটি এবং কোরানী সেটিং করে ব্যাবহার করতে পারেন। এটা প্রিরিয়াম লেকার বার্নিশ করা
ম্যানুয়াল ফ্রুট জুসার
কোনো কারেন্ট বা ব্যাটারি ছাড়াই হাত দিয়ে চাপ দিয়ে লেবু, কমলা, মাল্টা, আনার বা আঙুরের মতো ফল থেকে ফ্রেশ রস বের করা যাবে। এটা অনেক মজবুত। ফলের বীজ নিজে থেকেই আলাদা হয়ে যায়, তাই ছাঁকার ঝামেলা ছাড়াই সরাসরি ফ্রেশ জুস পাওয়া যাবে।
কাঠের প্রিমিয়াম বেলন
প্রতিদিনের রুটি, পরোটা বা লুচি বানানোকে আরও সহজ ও নিখুঁত করতে নিয়ে নিন আমাদের প্রিমিয়াম কাঠের বেলন।মেহগনি সারি কাঠ দিয়ে তৈরি এই বেলনটি পানি লাগলে নষ্ট হবে না কখনো গুনে ধরবে না লেকার পলিশ করা আছে ওয়াটারপ্রুফ।
এর অত্যন্ত মসৃণ সারফেসের কারণে বেলার সময় খামির আটকে যায় না, ফলে খুব কম সময়েই তৈরি হয় পারফেক্ট রুটি।
সাইজঃ ১৭”
মাঝখানের অংশঃ ৭”
স্প্রিং ইস্পাতের তৈরি হাত দা
সাইজঃহাতল সহ লম্বা ১৫” , ধারের অংশ ১০”
অরজিনাল ইস্পাতের 2in1 (শাবল)
এটা দিয়ে দুই ভাবে কাজ করতে পারবেন আপনি চাইলে এটা খুলে আপনার সুবিধা মত কাজ করতে পারবেন
গাছ লাগানো, মাটি নরম করা, আগাছা পরিষ্কার করা—সব এক শাবলেই।
ইস্পাতের ব্লেড দিয়ে বানানো সহজে মাটি কাটা ও পরিষ্কার করা যায়।
বাগান, নির্মাণ বা ঘরোয়া কাজে ছোট–বড় গর্ত তৈরি করা সহজ
লম্বাঃ ৪০”
ওজন ৪.৫ কেজি+
ধারের অংশঃ ৪”+
ফোল্ডিং প্রিমিয়াম রানী বটি [ ১১” ইঞ্চি ]
❤️🩹রানী বটি ❤🩹:- 👉সর্বোচ্চ কোয়ালিটি নিশ্চিত করে আমাদের এই স্পেশাল রানী বটি তৈরি করা হয়েছে।। বটির পাত➡ ১০০% অরজিনাল ইস্পাত ( গাড়ির পাকা স্প্রিং)
👉সাইজঃ ১১” ব্লেড ও কাঠ ১২” লম্বা, চওড়া ৫”
✅মেহগনী সারি কাঠ এর ওপর লিকার পলিশ করা।
✅গ্লাস ফিনিশিং পানি লাগলে কাঠ নষ্ট হবে না। বটির কাঠ সব সময় চকচকে থাকবে।
ফোল্ডিং রানী বটি – স্টাইল, ধার ও টেকসই ব্যবহারের এক অনন্য আইকন!
আপনার কিচেনের সৌন্দর্য ও কাজের অভিজ্ঞতা আরও একধাপ বাড়িয়ে দিতেই এসেছে আমাদের স্পেশাল প্রোডাক্ট – ‘ফোল্ডিং রানী বটি’!




















